বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই- আইনমন্ত্রী

আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। সকলেই নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা আমরা চাই। আমি এটাও বলতে পারি যে, বাংলাদেশে আসন্ন যে নির্বাচন সেটা ফ্রি, ফেয়ার এবং নিউট্রাল (অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ) হবে এরমধ্যে কোনো প্রশ্ন নাই।’

‘সংবিধানের বাইরে আমরা যাবো না। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা হয়েছে, ঠিক সেভাবেই নির্বাচন হবে। আমরা চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কিন্তু নির্বাচনে কে অংশ নেবে, কে নেবে না সেটা সেসব রাজনৈতিকদলের সিদ্ধান্তের ব্যাপার। আমরা চাই সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করুক।’

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, তাই দেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্বের ব্যাপারে কেউ কোনো কথা বললে আমরা সেটা শুনবো না। আমরা স্বাধীন রাষ্ট্র, জনগণের জন্য যেটা ভালো হবে, আমরা সেটা করবো।’

জনপ্রিয়

চরভদ্রাসন উপজেলা সদর বাজার ময়লার ভাগাড়ে পরিণত

আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই- আইনমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩