বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কিতদের নৌকার টিকিট দেয়া হবে না ,নতুনদের অগ্রাধিকার–প্রধানমন্ত্রী

ক্ষমতাসীন আওয়ামী লীগ শনিবার (১৫ এপ্রিল) ৫ সিটি করপোরেশনে মেয়র পদে নৌকা প্রার্থী চূড়ান্ত করেছে। এই মনোনয়নে ৩টি নতুন মুখ এবং ২টি পুরনো মুখ রয়েছে। এই মনোনয়নের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সভাপতি আগামী জাতীয় সংসদ মনোনয়নের একটি বার্তা দিলেন বলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। বিশেষ করে এই মনোনয়নের মধ্যে দিয়ে দলের ভেতর এক ধরণের মেরুকরণকে ইঙ্গিত করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের মনোনয়নের লক্ষণীয় বিষয় হলো, যারা দলের পরিচয় ব্যবহার করে বিভিন্ন রকম অনিয়ম ও বিশৃঙ্খলা করেছে তাদেরকে মনোনয়ন দেয়া হয়নি। নতুন মুখের প্রতি আগ্রহ দেখা দিয়েছে।

পাঁচ সিটি করপোরেশনে নৌকার মাঝি যাঁরা

পাঁঁচ সিটি করপোরেশনের মনোনয়নের ৪টি বৈশিষ্ট জাতীয় নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং এ ৪ টি বৈশিষ্টের প্রভাব জাতীয় নির্বাচনে পরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১। বিতর্কিত ব্যক্তিদের নৌকার টিকিট দেয়া হবে না: এবারের মনোনয়নে আওয়ামী লীগ সভাপতি বিতর্কিতদের মনোনয়ন দেননি। এর মাধ্যমে সুস্পষ্ট একটি বার্তা দিলেন তিনি। যারা বিতর্কিত এবং নির্বাচিত হতে পারবে না, যাদের কারণে দলের ভাবমুর্তি, ইমেজ নষ্ট হবে বলে দৃশ্যমান হবে তারা মনোনয়ন পাবে না। যা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীদের জন্য একটি বড় বার্তা।

২। ভাল কাজের জন্য পুরষ্কার রয়েছে: আওয়ামী লীগের এবারের সিটি নির্বাচনে রাজশাহীতে খায়রুজ্জামান লিটন এবং খুলনায় তালুকদার আবদুল খালেক মনোনয়ন পেয়েছেন। এ মনোনয়ন লাভের মধ্যে দিয়ে একটি বিষয় পরিষ্কার হলো, যারা ভাল কাজ করবে তাদেরকে আবার মনোনয়ন দেয়া হবে।

৩। ক্ষমা করলেও মনোনয়ন পাবেন না: যারা দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, বিভিন্ন সময় তাদের ক্ষমা করা হয়েছে, বহিষ্কার আদের প্রত্যাহার করে দলে ফিরিয়ে আনা হয়েছে, এটি যেমন সত্যি, কিন্তু তারা আবার নতুন করে মনোনয়ন পাবার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। যেমন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্ষেত্রে হয়েছে। জাহাঙ্গীরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে ঠিকই, কিন্তু আবার আর তাকে মনোনয়ন দেয়া হয়নি বরং আওয়ামী লীগ তার দীর্ঘদিনের পরীক্ষিত নেতা আজমত উল্লাহর উপরই ভরসা রেখেছে।

৪। নতুন মুখদের নিয়ে পরীক্ষা: সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে রাজনীতি করতেন। সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দিয়ে আওয়ামী একটি একটি চমন সৃষ্টি করল। সিলেটের বিভাজন এবং বিভক্তির রাজনীতিতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেয়ার মাধ্যমে শেখ হাসিনা আরেকটি বার্তা দিলেন যে, নির্বাচনে জয়ী হতে হলে নতুন মুখের চমক দেখাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম অনেক নতুন মুখের চমক আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আর এসবের মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নে যে তিনি বড় ধরণের চমক আনতে যাচ্ছেন তার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রিয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

বিতর্কিতদের নৌকার টিকিট দেয়া হবে না ,নতুনদের অগ্রাধিকার–প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১১:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩