
যশোর নগর বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ে জিয়াউর রহমানের সৈনিকরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন। এই অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যে বিএনপির শ’ শ’ নেতাকর্মী গুম, খুনের স্বীকার হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব জীবন কাটাচ্ছেন। লাখ লাখ নেতাকর্মীর মিথ্যা মামলার আসামি। তারপরও জনতার অধিকার আদায়ের আন্দোলন থেমে নেই। জিয়ার একজন কর্মী বেচে থাকা পর্যন্ত আন্দোলন চলবে।
গতকাল বৃহস্পতিবার শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি আন্দোলন করছে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয়। এই কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে জনতার বাংলাদেশ বির্নিমাণের জন্য। এই বাংলাদেশ আওয়ামী লীগের একার নয়, সমগ্র জনগণের। কিন্তু বর্তমান আওয়ামী সরকার এই বাংলাদেশকে তাদের নিজের সম্পদ মনে করে। বিএনপি মনে করে এই দেশ সমগ্র জনগণের। জনগেণের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের বাংলাদেশ সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্যই বিএনপির এই আন্দোলন।
ইফতার মাহফিলে নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লক চাঁদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. কাজী মনিরুল হুদা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ, মিজানুুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দিপংকার দাশ রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।
যশোর অফিস।। 







































