বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু

চলতি বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। আগামী ২১ মে হজের প্রথম শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাপস উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। এই অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত থেকেও হজযাত্রীর সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে হজযাত্রীর সংখ্যা তুলনা করলে বাংলাদেশ অন্যান্য দেশের চেয়ে ভালো। হজ শেষ হলে আপনারা দেখতে পারবেন অন্যান্য দেশ কত সংখ্যক হজ কোটা ফেরত দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা ভালো হওয়ায় এক লাখ বিশ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু

প্রকাশের সময় : ০৪:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩