মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই বিদেশ সফর প্রধানমন্ত্রীর –মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বহর নিয়ে সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের জন্য কিছু আনতে নয়, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। দেশে বিদেশে সবখানেই এটি প্রতিষ্ঠিত সত্য।

শনিবার (১৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এ সব কথা বলেন তিনি। এই সমাবেশ থেকেই নতুন কর্মসূচির ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে মহানগরসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, কোনো মানুষ ভালো নেই। খেটে খাওয়া মানুষজন ভীষণ অসহায়। সরকার সাধারণ মানুষের জন্য কিছু করছে না, বরং টাকা লুট করে বিদেশে পাচার করছে। আমরা নির্বাচন চাই। সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেখতে চাই।

বিএনপি মহাসচিব আরও বলেন, শুধু প্রাকৃতিক ঝড় নয়, দেশের দিকে রাজনৈতিক ঝড়ও আসছে। অবিলম্বে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। যদি সেইফ এক্সিট চান, তাহলে নিরপেক্ষ সরকার নিশ্চিত করুন। ৭১ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই কয়েক যুগ পর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে মামলা দেয়া হচ্ছে। এসব ধানাইপানাই করে লাভ হবে না।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই বিদেশ সফর প্রধানমন্ত্রীর –মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৮:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩