সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষে বিএনপির  ১৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপির  ১৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) রাতে খুলনা সদর থানা উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১৩০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে গ্ৰেফতার দেখানো হয়েছে।

শুক্রবার বিকেলে সমাবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তিনজন গুলিবিদ্ধসহ আহত হন ২০ জন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনকে গ্ৰেফতার করা হয়েছে। বাকিদের গ্ৰেফতারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

খুলনায় বিএনপি-পুলিশ সংঘর্ষে বিএনপির  ১৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৬:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩