মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেছে।

মঙ্গলবার  (২০  জুন) বিকালে পাংশা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের  আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার জেলা ছাত্রদলের স্বাক্ষরিত প‍্যাডে পাংশা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের একতরফা, অযোগ্য-অথর্ব ও বিতর্কিত নেতাদের সমন্বয়ে পাংশা ছাত্রদলের কমিটি দেয়ার অভিযোগ এনে তৃণমূল নেতা কর্মীরা উপজেলাধীন সকল কমিটি বিলুপ্ত চেয়ে বিক্ষোভ মিছিল করেছে।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন এই কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এ কমিটি আমরা মানি না অবিলম্বে এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি।

এসময়  পাংশা উপজেলা ছাত্রদল নেতা – মো.সজিব রাজার নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হিরোক খান, ইমরান হোসেন, আঃ মতিন, মোঃ জাহিদ হোসেন, মামুন ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

পাংশায় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

প্রকাশের সময় : ১১:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩