
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ইয়াবা,কোডিনযুক্ত ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল সহ মোঃ নিরব মোল্লা টিটু (৩৩), মোঃ সাগর শেখ (৩৩) ও মোঃ ইকবাল হোসেন (৩৮) সর্বজেলা রাজবাড়ী কে গ্রেপ্তার হয়েছে।
ডিবিসূত্রে জানাযায়, শনিবার (২৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স অভিযান পরিচালনা করে বাজারস্থ চন্দনা ব্রিজের ওপর থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩(তিন) বোতল ফেন্সিডিল, ও ০৭(সাত) পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট একটি মোটরসাইকেলসহ মোঃ নিরব মোল্লা টিটু (৩৩), মোঃ সাগর শেখ (৩৩) ও মোঃ ইকবাল হোসেন (৩৮) কে আটক করেন।
এবিষয়ে ডিবি ওসি মো মনিরুজ্জামান খান বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে
বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
মেহেদী হাসান, রাজবাড়ী ।। 






































