মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩৩৩ জন যাত্রী নিয়ে হাজিদের প্রথম ফ্লাইট

চলতি মৌসুমে হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে হজযাত্রীদের। রোববার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফ্লাইনাসের এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে ৩৩৩ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় যারা হজ করতে গেছেন তাদের মধ্যে ৪১৯ হাজিকে নিয়ে রোববার রাতে একটি ফ্লাইট রওয়ানা করবে। সোমবার ভোর ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

ফ্লাইট অনুযায়ী দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। তবে যারা হজ পালনে শেষের দিকে সৌদিতে পৌঁছেছেন তারা পবিত্র মক্কা নগরী থেকে জিয়ারতের জন্য মদিনায় মসজিদে নববীর উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

৩৩৩ জন যাত্রী নিয়ে হাজিদের প্রথম ফ্লাইট

প্রকাশের সময় : ১১:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩