সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পীরের বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত এক পীরের বিরুদ্ধে। তার আস্তানায় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় মিলেছে ধর্ষণের আলামত।

ওই পীরের নাম ইকবাল শাহ। তার বাড়ি দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে। ঘটনার ৮ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি সেই পীর। তাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে আস্তানায় নিয়ে ধর্ষণ করে ইকবাল শাহ। ওই শিশু বাড়িতে গিয়ে ব্যথায় ছটফট করতে থাকে। পরে তাকে চিকিৎসকের কাছে নেয় পরিবারের সদস্যরা।

শিশুর মা ও মামলার বাদী জানান, এলাকার একটি চক্র এ বিষয়ে তাকে মামলা না করতে চাপ দিয়ে যাচ্ছিল। তারা চেয়েছিল এ ঘটনার মীমাংসা করতে। পরে তিনি ৬ জুন রাতে দেবিদ্বার থানায় মামলা করেন।

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

কুমিল্লার ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পীরের বিরুদ্ধে

প্রকাশের সময় : ১১:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩