
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র ঘোষিত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আহুত পদযাত্রা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।
গতকাল ১৯ জুলাই বুধবার বেলা ৩ টায় নগরীর নুর আহমদ সড়কস্থ বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে পদযাত্রা শুরু হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ড.শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় পদযাত্রা পূর্ব সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরীর দলের কেন্দ্র ঘোষিত চট্টগ্রামের শান্তিপূর্ণ পদযাত্রায় অংশগ্রহণ করায় দলীয় নেতাকর্মী, সমর্থক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান।
তিনি বলেন এক দফার আন্দোলনকে বেগবান করে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার আপামর জনসাধারণ সহ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে। সারাদেশে কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিনা উস্কানিতে সরকারদলীয় সন্ত্রাসী বাহিনী ও অতি উৎসাহি প্রশাসনের পুলিশের ন্যাকারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে লক্ষীপুর,ফেনী,কিশোরগন্জ,বগুড়া ও খাগড়াছড়িতে বিএনপি’র দলীয় নেতা কর্মীদের উপর হামলা করে হত্যা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
যে সরকার হিরো আলমের মত একজন সাধারন মানুষের সাথে নির্বাচন করতে ভয় পায়, দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে নির্বাচনে জিততে চাই তাদের অধীনে এই দেশে কেমন নির্বাচন হবে জাতি আগেই বুঝতে পেরেছে। তায় দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। সংবিধানের আলোকে হবে তবে আওয়ামী সরকারের নিজদের সুবিধার আলোকে পরিবর্তন করা সংবিধানের আলোকে নয়।এই সময় আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, গোলাম আকবর খন্দকার,আবু সুফিয়ান, মাহাবুবের রহমান শামীম, হুম্মাম কাদের চৌধুরী সহ দলের মহানগর, উত্তর ও দক্ষিণে সিনিয়র নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলীয় নেতা কর্মীরা ব্যানার,পেষ্টুন সহ বিশাল মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেয়। মিছিল নগরীর জুবলি রোড, নিউমার্কেট, কদমতলী ষ্টেশন হয়ে আগ্রাবাদ দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়। তবে পদযাত্রা শেষে চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর লালখান বাজারের নির্বাচনী কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের হামলা ভাংচুরের অভিযোগ তুলে মহিউদ্দিন বাচ্চুর সমর্থকরা পুলিশের উপস্থিতিতে বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া যায়।
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি।। 







































