
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, শনিবারও বিএনপি রাজধানী ঢাকার প্রবেশ মুখে বাধা সৃষ্টি করে গন্ডগোল করেছে। বিএনপি মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করে না। জনগণকে জিম্মি করে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন জনগণ বাস্তবায়িত হতে দেবে না। বিএনপি আন্দোলনের নামে রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করবে সরকার তা মেনে নিতে পারে না। বিএনপি জনগণকে জিম্মি করে তাদের স্বাভাবিক চলাচল বন্ধ করে বাধা গ্রস্থ করছে।
আগামী ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে শনিবার দুপুরে নগরীর আরডিআরএস মিলনায়তনে প্রস্তুতি সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন।
রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী জনসমুদ্রে ভাষণ দেবেন বলে জানিয়ে তিনি বলেন, রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। বিভাগ জুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই মহাসমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাপ্রকাশ করেন।
ঢাকা ব্যুরো।। 







































