
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে রংপুর বিভাগের ৮ জেলা সেজে উঠেছে। আগামী বুধবার (২ আগস্ট) তিনি রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন।
জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে দলীয় নেতারা প্রত্যাশা করছেন। সমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
তুষার কান্তি মণ্ডল বলেন, আগামী বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসমুদ্রে পরিণত হবে। ধারণা করছি, ১০ লাখেরও বেশি মানুষ জনসভায় অংশ নেবেন। সাধারণ মানুষের সমাবেশে অংশ নেওয়ার সুবিধার্থে আটটি রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। ভাড়াপ্রদান সাপেক্ষে নেতা-কর্মীরা এই ট্রেন সার্ভিস ব্যবহার করবেন।
ট্রেনগুলো হলো- দিনাজপুর স্পেশাল, বোনারপাড়া স্পেশাল ট্রেন, বুড়িমারী স্পেশাল, পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল ও কুড়িগ্রাম স্পেশাল। তবে সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন।
রংপুর ব্যুরো।। 







































