শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন -তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুঃখের বিষয়, বিএনপির মিছিলে এখনো ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ স্লোগান দেওয়া হয়। এর মাধ্যমেই তারা স্বীকার করে নিচ্ছে যে, তাদের নেতা জিয়াউর রহমান যে ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিরা শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত। সে কারণেই তারা মেধাবী তরুণ শেখ কামালসহ জাতির পিতার পরিবারের যতজনকে পেয়েছে, সেই রাতে সবাইকে হত্যা করেছে।

তথ্যমন্ত্রী বলেন, বেঁচে থাকলে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেওয়াসহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন এমন এক মেধাবী তরুণকে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তার আত্মার চিরশান্তি কামনা করি।

শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তার আত্মার মাগফিরাত কামনা করে সম্প্রচারমন্ত্রী বলেন, মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবনবাজি রেখে দেশমাতৃকার জন্য লড়েছিলেন। বহুগুণে গুণান্বিত ক্রীড়া ও রাজনৈতিক সংগঠক, সংস্কৃতিকর্মী, জাতীয় ক্রিকেটার শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাব দেশে আধুনিক ফুটবলের প্রবর্তক।

তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটা সেই নির্মম হত্যাকাণ্ডকেই উপহাস করা। দেশ থেকে এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া প্রয়োজন।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত ছিলেন -তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩