বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল‘র নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না-সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছে। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

শনিবার (৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। এর আগে এক সমাবেশে ‘বিএনপির গুগলিতে আওয়ামী লীগ পুরো বোল্ড আউট হয়ে গেছে’ বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওবায়দুল কাদের বলেন, শেখ কামালের জন্মদিন উপলক্ষে আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি আমাদের জীবনে শোকের বার্তা বয়ে আনে।

তিনি বলেন, আমি একটা কথা বলতে চাই, কোনো প্রকার রাখঢাক না করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি।

জিয়াউর রহমান ৭৫ সৃষ্টির মাস্টারমাইন্ড বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ২১ আগস্ট তারেক রহমানের সৃষ্টি। তাই বিএনপির মতো এই বিষফোঁড়া যতদিন আছে, ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাসসহ যত রকম অশান্তি ও অস্থিরতা থাকবে। কারণ এসবের হোতা হচ্ছে বিএনপি। তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করে দিয়েছে। তারা ষড়যন্ত্রের চোরাপথে ক্ষমতায় যেতে চায়।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

মির্জা ফখরুল‘র নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না-সেতুমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩