শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগ প্রতিনিধি দলের সঙ্গে বিজেপির প্রেসিডেন্ট-সেক্রেটারির বৈঠক

ভারতে সফররত বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে পৃথক বৈঠক করেছে।

দিল্লিতে সোমবার (৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বিজেপির প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন।

বিজেপির আমন্ত্রণে সফররত দলের সদস্যরা এরপর বিজেপির সদর দফতরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে আলোচনায় মিলিত হন। দুটি বৈঠকেই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়, আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

আ.লীগ প্রতিনিধি দলের সঙ্গে বিজেপির প্রেসিডেন্ট-সেক্রেটারির বৈঠক

প্রকাশের সময় : ০৭:৪৫:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩