শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করব–রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করব। এটা আমাদের দৃঢ় অঙ্গীকার। এর আগে ওরা (সরকার) রাস্তার পথের কাঁটা সরাতে চাচ্ছে।’

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা-সাজা দিয়েও ওরা নিজেদের নিরাপদ মনে করছে না। তারেক রহমানের নামে মামলা-সাজা দিয়েও নিরাপদ মনে করছে না। ডা. জুবাইদা রহমান তাকে অনিরাপদ মনে করছে; পথের কাঁটা মনে করছে। এ কারণেই তারা তাকেও সাজা দিয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা এই কাজটি করেছেন।’

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে বিচারিক আদালত দণ্ড দেওয়াকে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে প্রতিবাদে এই কর্মসূচি করে মহিলা দল। এতে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরও অংশ নেন- সাবেক সংসদ সদস্য হেলিন জেরীন খান, শাম্মী আক্তারসহ মহিলা দলের কয়েক’শ নেতাকর্মী।

জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করব–রিজভী

প্রকাশের সময় : ০৪:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩