বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন ২ কংগ্রেস ম্যানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক আজ

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • ১২৬

বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের একের পর এক সফরের মধ্যেই এবার আসলেন দুই কংগ্রেসম্যান। তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ তারা বৈঠক করবেন। এ ছাড়া আগামীকাল সোমবার তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকাল থেকে কর্মব্যস্ত দিন পার করবেন দুই মার্কিন কংগ্রেসম্যান। সকাল সাড়ে ৮টার দিকে দূতাবাস পর্যবেক্ষণে যাবেন তারা। এর পর সেখান থেকে সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান। এর পর বিকাল ৪টার দিকে ঢাকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে চা-চক্রে বসবেন

রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

মার্কিন ২ কংগ্রেস ম্যানের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক আজ

প্রকাশের সময় : ১১:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩