
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বিশ্বাস বিল্ডার্স লিমিটেড ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম দুলাল বলেছেন, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র এবং বিদেশে নালিশ করছে; তারাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দুপুর ১ঃ৩০ মিঃ সময় তিনি দলীয় নেতাকর্মী নিয়ে শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবিল বাজারে এ অনুষ্ঠানে অংশ নেন। যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেন মুক্তিযোদ্ধার সন্তান সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম দুলাল। আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সরোয়ার জাহান বাদশা।
মোঃ মুন্নু হোসেন, মনোহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শৈলকূপা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক।
মোঃ শহিদুল ইসলাম টুলু, সাবেক উপজেলা যুবলীগ নেতা।মোঃ সুলতান মামুন, সাবেক ছাত্রনেতা শৈলকূপা উপজেলা। সহ ইউনিয়নের অংঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ। পরে..
নজরুল ইসলাম দুলাল শৈলকূপা নির্বাচনী এলাকার ১নং ত্রিবেনী ইউনিয়নের শেখপাড়া বাজার, ৩ নং দিঘনগর ইউনিয়নের অচিন্তাপুর মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা পৌরসভার নতুন বাজার, কবিরপুর এলাকার জাহানারা বেগম কওমী মহিলা মাদ্রাসা, ৫ নং কাচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া বাজার, ৬নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ি নতুন বাজার, ৮ নং ধলোহারা চন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাধ বাজার, ৯নং মনোহরপুর ইউনিয়নের বিজুলিয়া গ্রাম, ১০নং বগুড়া ইউনিয়নের বি কে বাজার, ১১নং আবাইপুর ইউনিয়নের বোর্ড কার্যালয়, ১২নং নিত্যনন্দপুর ইউনিয়নের শেখরা বাজার, ১৪নং দুধস্বর ইউনিয়নের ভাটই কলার হাট ও ১৫নং ফুলহরি ইউনিয়নের আছাননগর তামাক সেন্টারসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনাসভা ও গণভোজে ধারাবাহিকভাবে অংশ নেন।
এ সময় সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মুন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শহিদুল ইসলাম টুলু ও অবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম দুলাল বলেন, অবিলম্বে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। আঃলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের রিজার্ভ ফান্ডসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সে কারণে উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারও জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
মোঃ ইনছান আলী, ঝিনাইদহ ।। 







































