
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় তেতুলিয়া গ্রামের মিনু বেগম (২৫) কে বালিশ চাপা দিয়ে শ্বারোধ করে হত্যার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার) জিএম আবুল কালাম আজাদ।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ কুদ্দুস শেখের ছেলে নিহতের স্বামী উজ্জ্বল শেখ (৩৫), শ্বাশুড়ী পহরা বেগম (৪৭)। গ্রেফতারকৃত আসামীরা সকলেই তেতুলিয়া গ্রামের বাসিন্দা। স্বামী উজ্জলকে ফরিদপুর থেকে র ্যাব ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করে। অন্য দিকে শ্বাশুড়ীকে রাজবাড়ী ডিবি পুলিশ গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নিহত মিনু বেগম ও উজ্জল একই গ্রামের বাসিন্দা ও আপন চাচাতো বোন ১০বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের ১০ বছর পেরিয়ে গেলেও মিনুর গর্ভে কোন সন্তান না আসায় উজ্জল আরেকটি বিয়ে করেনে। এনিয়ে তাদের মেধ্যে পারিবারিক ভাবে অশান্তি লেগেই থাকতো। গত ৫ তারিখে উজ্জল বাড়িতে আসে পরে রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মিনু বেগমকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে উজ্জল তার মা বাবার সহযোগিতায় লাশটিকে তাদের ট্যালেটের সেফটিক ট্যাংকের ভেতর ফেলে দেয়। সেপটিক টাংকের ফ্লাবটিও আটকিয়ে দেয়। পুত্রবধূ মিনু বেগমকে তারা যে হত্যা করেছে এটা যেন কেউ সন্দেহ না করতে পারে এর জন্য তারা বালিয়াকান্দি থানায় মিনু বেগম নিখোঁজ সংক্রান্তে একটি অভিযোগ করে এবং অন্যান্যদের কাছে রটিয়ে দেয় মিনু বেগমের সাথে অপর একজনের অবৈধ সম্পর্ক ছিল এর জন্য সে বাড়ী হতে অন্যত্র পালিয়ে গেছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মেহেদী হাসান রাজবাড়ী 





































