শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিল বিএনপির

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৪:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১৯৬
বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের এক দফা দাবিতে কালো পতাকা মিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার বিকেল ৩টায় মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে মিছিল বের করার কথা থাকলেও বৃষ্টিতে তা বিলম্ব হচ্ছে। তবে তার আগে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

এ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি মিছিলের উদ্বোধন করবেন। মিছিলটি শেষ হবে দয়াগঞ্জে। এদিকে সমমনা দলগুলোও একই সময়ে এ কর্মসূচি পালন করছে।

এছাড়া মহানগর উত্তর শাখার একটি মিছিল শ্যামলী রিং রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শেষ হবে। এখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করবেন। জুমার নামাজের পর থেকে নেতা-কর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে কালো পতাকা মিছিলে যোগ দিতে জড়ো হয়েছেন। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এদিকে বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণঅধিকার পরিষদের দুই অংশ, এবি পার্টি, জনতার অধিকার পার্টি ও এনডিপি পৃথকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে।

জনপ্রিয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিল বিএনপির

প্রকাশের সময় : ০৪:৪৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩