শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রহমত আলীর দুই সন্তান এক মঞ্চে নেতাকর্মীদের মাঝে স্বস্তি

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ২১৪

শ্রীপুরে আওয়ামী লীগের রাজনীতিতে অনেক জল্পনা-কল্পনা এবং বিতর্কের অবসান ঘটিয়ে সাবেক মন্ত্রী প্রয়াত রহমত আলীর দুই সন্তান এক মঞ্চে উঠে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছেন।

এতে বিগত দিনে নেতাকর্মীদের পৃথকভাবে ভাই ও বোনের সভা-সমাবেশে যোগ দিতে নানারকম দ্বিধা বিভক্তিতে পড়তে হয়েছে।

ভাই ও বোনের আলাদা কর্মসূচি পালন নিয়ে রাজনৈতিক মহলেও ছিল নানারকম জল্পনা-কল্পনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভাই ও বোন আওয়ামী লীগ থেকে আলাদা মনোনয়নপ্রত্যাশী হওয়ার বিষয়টিও ছিল ব্যাপকভাবে আলোচনায়।

শুক্রবার বিকালে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি বাজারে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামিল হাসান দুর্জয়। সভা চলাকালে আকস্মিকভাবে অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি বিপুলসংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে ওই মঞ্চে ভাইয়ের সঙ্গে যোগ দিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, আমদের দুই ভাইবোনের বিষয়ে কেউ ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করবেন না। আমার পিতা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রীপুরবাসীর সেবা করেছেন। আমরা দুই ভাইবোন আমাদের পিতার আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রীর নির্দেশ মতে শ্রীপুরবাসীর সেবা করে যাব। দল থেকে যাকে মনোনয়ন দেবে তার হয়েই নৌকাকে বিজয়ী করব।

জামিল হাসান দুর্জয় বলেন, আমরা দুই ভাইবোন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে এবং আমার পিতার স্বপ্ন বাস্তবায়নে শ্রীপুরবাসীর সঙ্গে কাজ করে যাব। অনুষ্ঠানটির মূল আয়োজনে ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ।

জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

রহমত আলীর দুই সন্তান এক মঞ্চে নেতাকর্মীদের মাঝে স্বস্তি

প্রকাশের সময় : ১১:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩