শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ আটক-১

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতে পাচারকালে ছয়টি স্বর্ণের বারসহ মো. ফারুক হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটগাছ তলা পাকারাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক হোসেন কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হচ্ছে বলে খবর আসে। আজ দুপুর ১২ টার দিকে সীমান্তের বটগাছতলা পাকারাস্তা এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার ভ্যানগাড়ি তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলি গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ফারুক হোসেনকে সাতক্ষীরার কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

৫২-তে ভাষা পেলেও নাগরিক অধিকার আজও অধরা: জামায়াত আমির

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ আটক-১

প্রকাশের সময় : ০৮:৪৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩