
বেনাপোল পোর্ট থানা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি ও
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম বার,পিপিএম বার।
শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বেনাপোল পৌরসভার মেয়র ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম,শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন যশোর জেলা পুলিশের এএসপি বেলাল হোসেন।
প্রথান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, জাতির পিতার কন্যা সব হারিয়ে এ দেশের মানুষকে স্বজন ভেবে শোককে শক্তিতে পরিণত করেন। বাঙালি জাতির জন্য সৃষ্টি করেন নতুন এক দর্শন। সেই দর্শনে মানবিকতা ও উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করেছেন তিনি। যে দর্শন উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছে দেশকে। সেই অদম্য অগ্রযাত্রা থামানোর সাধ্য কারো নেই। যারা উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্তের অপচেষ্টা চালাবেন তাদের কঠোর হাতে দমন করা হবে।
বেনাপোল প্রতিনিধি।। 





































