
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এর শোভাযাত্রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আমরা রাজপথে নেমেছি। রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনব, গণতন্ত্র ফিরিয়ে আনব, মানুষের অধিকার ফিরিয়ে আনব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে বিদায় করে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনব।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মঈন খান এ কথা বলেন।
সমাবেশে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু সময়ের জন্য একটা বিশেষ অনুষ্ঠান করব। কিন্তু মনে রাখতে হবে, আমাদের মূল লক্ষ্য এক দফার আন্দোলন। এক দফার আন্দোলনের মধ্য দিয়েই এই স্বৈরাচারী, বাকশালি সরকার, যারা জনগণের ওপর চেপে বসে আছে, তাদের বিদায় নিতে হবে।’
ঢাকা ব্যুরো।। 







































