
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি’র নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।
শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা তেলপাম্প সংলগ্ন বিএনপি অফিস থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে যেতে চাইলে বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করেই হাতীবান্ধা উপজেলা প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ ঘুরে দৈখাওয়া মোড় মেডিকেল মোড় হয়ে৷ মিছিলটি হাজীপাড়ায় বিএনপির নিজস্ব কার্যালয়ে সামনে সমাবেশে মিলিত হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যরিষ্টার হাসান রাজিব প্রধান, উপজেলা আহবাহক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, রফিকুল ইসলাম, যুবদল সম্পাদক রেজাউল করিম সহ বিভিন্ন ইউনিট থেকে আসা হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মোস্তাফিজুর রহমান মোস্তাফা, লালমনিরহাটঃ 





































