
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে দুপুর ১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত এ বৈঠক হয়।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে দলের তরফ থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন শামা ওবায়েদ।
তবে বৈঠকের বিষয়ে শামা ওবায়েদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন এশিয়া টিম লিড (আঞ্চলিক নিরাপত্তা এবং অস্ত্র স্থানান্তর) ছিলেন মি. ট্যামি রোটেজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা মিস ম্যারি ভারগাস।
ঢাকা ব্যুরো।। 






































