বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে অস্ত্র, গুলি ও চাকুসহ যুবক আটক 

  • যশোর অফিস ।।
  • প্রকাশের সময় : ০৯:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ৯৫
যশোরে অস্ত্র, গুলি ও চাকুসহ সোহান হোসেন ওরফে তামিম নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটক তামিম সদর উপজেলার কায়েতখালী গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার গভীর রাতে তারা খবর পায় কায়েতখালী গ্রামের একটি বাড়িতে দু’ সন্ত্রাসী অবস্থান করছে। তাদের কাছে অস্ত্র ও গুলি রয়েছে। তাৎক্ষণিক উপ- পরিদর্শক (এসআই) নুর ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেনের সমন্বয়ে একটি টিম ওই এলাকার সফিয়ার রহমান মোল্লার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়িতে ভাড়া থাকা ইসরাইল হোসেন নামে এক যুবক পালিয়ে যায়। আটক করা হয় সোহান নামে আরেক যুবককে। এরপর সোহান ইসমাইলের ঘরের আলমারি থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও তিনটি চাকু বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ডাকাত সদস্যরা

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দেয়ার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ডাকাত সদস্যরা। ধনী ব্যক্তিদের টার্গেট করে ওই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করে ডাকাতি করছে একটি চক্র। যশোরের ডিবি পুলিশ এই চক্রের এক সদস্যকে ঢাকা থেকে আটক করেছে।

মূলত যশোরের অভয়নগর এবং নড়াইলের ব্যবসায়ী নেতার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এই তথ্য পায় পুলিশ। আটক ওই ব্যক্তির নাম মোহাম্মদ আমির (৩৫)। সে চট্টগ্রাম বন্দর থানার ১ নম্বর কাস্টমস আদর্শপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ থানার দিঘলীপাড়া মা ম্যানসনের পঞ্চমতলার ভাড়াটিয়া। তার কাছ থেকে পুলিশ ডাকাতি কাজে ব্যবহৃত একটি পকেট রাউডার ও মোবাইল ফোনসেট জব্দ করেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গত বছরের ১৯ অক্টোবর অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের জহিরুল হক লিখনের বাড়িতে এবং নড়াইল সদর উপজেলার নাসিমদিয়া গ্রামের চেম্বার অব কমার্সের সভাপতি হাসান্জ্জুামানের বাড়িতে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ডাকাতি হয়। এই ঘটনা দুইটি তদন্ত করে পুলিশ বিশেষ করে অভয়নগর থানায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদ্যর্শক মিলন কুমার মন্ডল আসামি আমিরের খোঁজ পান। ডিবি পুলিশের সহযোগিতায় গত রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আমিরকে আটক করে। তার কাছ থেকে একটি অধুনিক পকেট রাউডার, লুণ্ঠিত সোনার গহনা বিক্রির নগদ ৫৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট জব্দ করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আমির জানিয়েছেন, তারা পুলিশের চোখ ফাঁকি দিতে পকেক রাউডার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তার গ্রুপের সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করে। এরপর দেশের বিভিন্ন স্থানে ধনী ব্যক্তিদের বাড়ি বা প্রতিষ্ঠান টার্গেট করে ডাকাতি করে থাকে। এই ডাকাত দলের মুলহোতার বা লিডারের নাম আসলাম। সে বাগেরহাটের কচুয়া থানা পুলিশের হাতে কিছুদিন আগে আটক হয়। এই গ্রুপের আরো ৪জন সদস্য বাগেরহাটে আটক রয়েছে।
জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোরে অস্ত্র, গুলি ও চাকুসহ যুবক আটক 

প্রকাশের সময় : ০৯:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩