
রাজবাড়ীতে পৃথকদুই অভিযানে পৌর এলাকা থেকে ২ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর ও সজ্জনকান্দা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মোঃ আমজাদ হোসেন মিয়ার ছেলে মোঃ আসিফ মিয়া ওরফে হাসু (৩২) ও পৌরসভার সজ্জনকান্দা এলাকার মোঃ বিল্লাল শেখের ছেলে মোঃ ফারুক শেখ (৩৪)।
তার দেওয়া তথ্য মতে বিকাল সাড়ে ৪ টায় পৌর সভার সজ্জনকান্দা এলাকার মো: ফারুক শেখ কে তার বসতবাড়ি থেকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ টি স্বচ্ছ পলিথিনের জিপার প্যাকেটে রক্ষিত ৭ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মেহেদী হাসান রাজবাড়ী ।। 






































