শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সত্যের পক্ষে, জনগণের পক্ষের দল –ওবায়দুল কাদের

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ৩১৮

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল নয়, সাম্প্রদায়িক ও অপকর্মের দল নয়। আওয়ামী লীগ সত্যের পক্ষে, জনগণের পক্ষে তাদের সুদৃঢ় অবস্থান যেকোন মুহূর্তে জানান দেয় ও দিতে পারে।

তিনি বলেন, কে নিষেধাজ্ঞা দিলো, কে ভিসানীতি প্রয়োগ করল- এসবে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগের শক্তি জনগণ। জনগণের সেই শক্তিকে নিয়েই আগামী নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, ডক্টর ইউনূস আমাদের সুখে দুঃখে নেই। তাকে আপন মানুষ ভাবব কেমন করে? যে বিবৃতি তিনি ছাপিয়েছেন তার খরচ দুই মিলিয়ন ডলার। কোথা থেকে এলো এত টাকা?

ডক্টর ইউনূসের ওপর ভর করেছে বিএনপি। ওয়ান ইলেভেনের মতো নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠনের দিন চলে গেছে। বাংলাদেশের মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে কাকে ভোট দিবে। দেশের ৭০ পার্সেন্ট মানুষ শেখ হাসিনার পক্ষে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন বলে দিবে কে বাংলাদেশের ক্ষমতার মঞ্চে থাকবে। বুঝে-শুনে সিদ্ধান্ত নিন। নির্বাচনে আসেন। মোকাবিলা হবে ইলেকশনে। ফাইনাল খেলা ইলেকশনে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

পরে দেশব্যাপী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

আওয়ামী লীগ সত্যের পক্ষে, জনগণের পক্ষের দল –ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৩:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩