শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ১৫ সেপ্টেম্বর সমাবেশ করবে ঢাকায়

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৮

বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা ও গায়েবি মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদ এবং ন্যায়বিচারের দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাজধানী ঢাকায় সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু বলেন, ‌‘বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক গায়েবি মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। আমরা জাস্টিস চাই। এজন্য এই সমাবেশ আহ্বান করা হয়েছে।’

এই সমাবেশের বিষয়ে গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে অবহিত করে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা।
জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

বিএনপি ১৫ সেপ্টেম্বর সমাবেশ করবে ঢাকায়

প্রকাশের সময় : ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩