মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না –মির্জা ফখরুল

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৬:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • ৭৩

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণের পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয় এলাকায় লিফলেট বিতরণ করেন। পরে বিএনপি নেতারা দলীয় কার্যালয় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়রদের অনির্বাচিত দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছেন সেখানেও চুরি করেছেন। তাদের প্রধান লক্ষ্যই চুরি করা।’

তিনি বলেন, ‘একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গান গেয়ে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

সরকার দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারছে না –মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৬:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩