শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক খুবই গুরুত্ব পেয়েছে : আমির খসরু

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
  • ২৭৮

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোভস্কির সঙ্গে বৈঠক খুব্ই গুরুত্ব পেয়েছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সকলে যেভাবে কনর্সান; তাদেরও কনর্সান আছে নির্বাচনটা কিভাবে হতে যাচ্ছে। ম্যাডামের স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছে ম্যাডামের স্বাস্থ্য ও ট্রিটমেন্ট অবস্থা কি? বাংলাদেশ ও জার্মানির সাথে আমাদের যে সার্বিক সহযোগিতাগুলো আছে এগুলোকে সামনে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় এ বিষয়েও আলোচনা হয়েছে।

প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, তারা জানতে চাচ্ছে আগামী নির্বাচনটা কিভাবে গ্রহণযোগ্য, নিরপেক্ষ করা যায়। আমাদের পক্ষ থেকে বলেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। কারন এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য কিছু বয়ে আনবে না। আবার ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এই নির্বাচন আর কিছু নয়।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে সহযোগিতা করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক খুবই গুরুত্ব পেয়েছে : আমির খসরু

প্রকাশের সময় : ০৯:৪৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩