শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার এলএসডি জব্দ, আটক -১

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে তিন কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১০০ মিলি গ্রামের তিন বোতল ভারতীয় এলএসডিসহ (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেড়াগাছি সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম আতাউর রহমান ওরফে রানা (২২)। সে সাতক্ষীরা সদর উপজেলার সাতানী ঘোষ পাড়া গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার থানা পুলিশের এসআই নুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড় থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল এলএসডিসহ চোরকারবারি আতাউর রহামানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে, এসময় পালিয়ে যেতে সক্ষম হয় যশোর জেলার শার্শা থানার পারকায়বা গ্রামের আমজেদ হোসেনের ছেলে মাদক চোরাকারবারি সুজন হোসেন (২৪)।

গ্রেফতার আতাউর রহমান জানান, ওই এলএসডিগুলো তিনি পলাতক চোরাকারবারি সুজন হোসেনের কাছ থেকে ক্রয় করেছেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতার আতাউর রহমান ও পলাতক আসামি সুজন হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তিনি আরো জানান, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সীমান্ত থেকে ৩ কোটি ৬০ লাখ টাকার এলএসডি জব্দ, আটক -১

প্রকাশের সময় : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩