শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমূর আলম খন্দকার

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১০৮

তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন শমসের মবিন চৌধুরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যাড. তৈমূর আলম খন্দকার।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলরদের ভোটে নিজ নিজ পদে নির্বাচিত হন তারা।
এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির সম্মেলন শুরু হয়।
সেখানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে অন্তরা সেলিমা হুদা বলেন, তাদের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও গতিশীল হবে।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমূর আলম খন্দকার

প্রকাশের সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩