রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশ শুরু এক দফা দাবিতে

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৫

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পুরান ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে এ সমাবেশে শুরু হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
এর আগে দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় তারা সমাবেশে অংশ নিয়ে স্লোগান দিতে থাকেন।বিএনপি জানিয়েছে, যাত্রাবাড়ীর ধোলাইখালের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।
একই সময় সাভারের আমিনবাজারে সমাবেশ হওয়ার কথা ছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে। কিন্তু সেখানে মঞ্চ ভেঙে দেওয়ায় এবং পুলিশের অনুমতি না থাকায় সমাবেশ স্থগিত করা হয়েছে।

জনপ্রিয়

ভিনিসিউসের নৈপুণ্যে শীর্ষে রিয়াল

বিএনপির সমাবেশ শুরু এক দফা দাবিতে

প্রকাশের সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩