সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন–গয়েশ্বর চন্দ্র রায়

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৯

চিকিৎসক বারবার বলছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করলেও সরকার কর্ণপাত করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন খালেদা জিয়া যদি বিনা চিকিৎসায় মারা যায়, তাহলে শেখ হাসিনার বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে।

তিনি বলেন, ‘বিদেশেও স্যাংশন (নিষেধাজ্ঞা) দেওয়া আছে, কোথায় পালাবেন আপনি (প্রধানমন্ত্রী)।’বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্তোরাঁয় জিয়া মঞ্চে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আব্দুস সালাম।

চীনের সঙ্গে সম্পর্ক কি পরকীয়ার- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘শেখ হাসিনা অনেক খেলেছেন। এবার ধরা খেয়েছে। এক ফুলের দুই মালি। একদিকে পশ্চিমারা, আরেক দিকে ভারত। ভারত প্রীতির কারণে হারাতে হবে পশ্চিমাদের, আর আমেরিকাকে খুশি রাখলে হারাতে হবে ভারতকে। খুব বেশিই বিপদে পড়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। তাহলে চীনের সঙ্গে সম্পর্ক কি পরকীয়ার?’

গয়েশ্বর বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করলেও আওয়ামী লীগ করে না। মূলত নিম্নমধ্যবিত্তরা আওয়ামী লীগ করে। যার কারণে তাদের ক্ষুধা বেশি। এবার তারা এত বেশি খেয়েছে যে তাদের পেটের অবস্থা কাহিল।’

তিনি আরও বলেন, ‘শুনলাম কিছু ব্যবসায়ী আমোদ ফূর্তি ও কেনাকাটার জন্য আমেরিকা সফরকারীদের টাকা দিয়েছে। কেনার জন্য নাকি কিছু পায়নি।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘আজকে দেশের দূর্নীতি, গনতন্ত্রহীনতা, ভোট চুরির কারণে আমেরিকা জনগণের পক্ষে দাঁড়ালেও তারা আমাদের ক্ষমতায় বসাবে না। তারা চায়, তাদের মতো যেনো সকলের অধিকার সকলে ফিরে পায়। ক্ষমতায় আসার জন্য আমাদেরকেই কাজ করতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

বিদেশেও স্যাংশন দেওয়া আছে, কোথায় পালাবেন–গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের সময় : ১০:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩