শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • যশোর অফিস ।।
  • প্রকাশের সময় : ১০:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ১৮৬
যশোরের শার্শা উপজেলার শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা বারোটা থেকে বেলা একটা  পর্যন্ত স্থানীয় বাজারে শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাইফুল ইসলাম সুমন (৩৫), কর্তৃক ৫ম শ্রেনীতে অধ্যয়নরত কোমলমতি ছাত্রীদের জোর পূর্বক যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে তার শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
 উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম অভিযুক্ত সুমন কে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও অভিযুক্তের ভাই একই স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে অন্যত্র বদলীর আশ্বাসে এবং পরবর্তীতে গোড়পাড়া ক্যাম্পের পুলিশ কর্তৃক অভিযুক্ত সুমনকে আটক করলে বিক্ষোভ কারীরা তাদের মানববন্ধন তুলে নেন।#
চাঁদাবাজি মামলায় আটক  আশিকুরের  ১ দিনের রিমান্ড মঞ্জুর
মণিরামপুরের অপহরণ ও চাঁদাবাজি মামলায় আটক খান আশিকুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে যশোরের আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আশিকুর রহমান মণিরামপুরের চালুয়াহাটি গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ঢাকা কামরাঙ্গীরচর হাসাননগর গ্রামের সাজিদ একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি গত ১৯ সেপ্টেম্বর মণিরামপুর আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউট সোসিংয়ে কর্মরত আর প্রতিষ্ঠানের ১২ কর্মীর ব্যাংক হিসাব ও অন্যান্য সুযোগ সুবিধা বুঝিয়ে দেয়ার জন্য। হাসপাতাল গেটে অবস্থানকালে আসামি খান আশিকুরসহ অপরিচিত কয়েকজন এসে মোটরসাইকেলে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা সাজিদকে আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে ফোন দেয়। এরমধ্যে সাজিদ ৯৯৯ কল দিয়ে গভীর রাতে পুলিশ আশিকুরের বাসা থেকে তাকে উদ্ধার ও তাকে করে। এ ঘটনায় সাজিদ বাদী হয়ে আশিকুর রহমানসসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আটক আশিকুরের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রোববার রিামন্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গৃহবধূ পাচার মামলা, পাচারকারী আলামিনকে অভিযুক্ত করে চার্জশিট
যশোর সদরের কেফায়েত নগর গ্রামের গৃহবধূকে শিশু সন্তানসহ ভারতে পাচার মামলায় আলামিন হোসেনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় তোতা ফকিরের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হাসান।
অভিযুক্ত আলামিন হোসেন যশোর সদরের গাইদগাছি গ্রামের শ্বশুর তোতা ফকিরের জামাই।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি আলামিনের প্রতিবেশী ছিলেন ওই গৃহবধূ। আলামিন প্রায় ভারতে যাতায়ত করত। গৃহবধূর সন্তান জন্মের এক মাস আগে আলামিন ভারত থেকে দেশে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। চলতি বছরের ১ মে ওই গৃহবধূর স্বামী কাজের উদ্দ্যেশে বাইর চলে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীকে না পেয়ে অনেক খোঁজাখুজি করে উদ্ধারে ব্যর্থ হয় তার স্বামী। ২৭ মে সকালে ওই গৃহবধূ তার স্বামীর কাছে ভারত ফেকে ফোন করে আসামিদের নামউল্লেখ করে পাচারের বিষয়টি জানান। তিনি বর্তমানে গুজরাটে বন্দি অবস্থায় আছে। এ ঘটনায় থানায় মামলা করতে ব্যর্থ হয়ে গত ৪ জুন আদালতে মামলা করেন। আদালতের আদেশে ৩০ জুন অভিযোগটি কোতয়ালি থানায় এজাহার হিসেবে রুজু হয়। এ মামলার তদন্ত শেষে গৃহবধূকে পাচারের সাথে জড়িত থাকায় আলামিনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত আলমানিকে আটক দেখানো হয়েছে।
যশোরে ডেঙ্গু রোগীর চিকিৎসায়  বিনামূল্যে ইনজেক্টবল স্যালাইন হস্তান্তর
যশোরের খোলা বাজারে ইনজেক্টবেল স্যালাইনে সংকট রয়েছে। ডেঙ্গু রোগী ও তার স্বজনরা নরমাল স্যালাইন (এনএস) সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। গতকাল রোববার দুপুরে সিভিল সার্জনের মাধ্যমে ডেঙ্গু রোগীর
জন্য এক লাখ মিলি লিটার (১০০ ব্যাগ) ইনজেক্টবেল স্যালাইন হস্তান্তর করা হয়।
সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আবদুস সামাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মিলন। আরও বক্তব্য
রাখেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, আইডিয়া সমাজকল্যাণ সংস্থা ডেঙ্গু রোগীর চিকিৎসায় বিনামূল্যে স্যালাইন সরবরাহ করলো। একশ’ পিস স্যালাইনে অন্তত একশ’ রোগীর চিকিৎসায় সহায়ক হবে। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সংকটে দরিদ্র মানুষের উপকার হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতায় পারে ডেঙ্গু আক্রান্তের হার কমাতে। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে কাজ করতে হবে।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, রোববার ১০০ ব্যাগ নরমাল স্যালাইন হস্তান্তর করা হয়। এগুলো একক কোন দোকান কিংবা একটি কোম্পানি থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি। আইডিয়ার স্বেচ্ছাসেবকরা সারা শহর ছুটে বেড়িয়ে সংগ্রহ করেছে। আমাদের অল্প অল্প জমানো টাকা দিয়ে আমরা সংগঠন থেকে এমন একটি উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা করেছি। সুহৃদ মহলের ও সমাজের বিত্তবানেরা, স্বেচ্ছাসেবী সংগঠন গুলো এগিয়ে আসলে বিপদ আমরা মোকাবিলা করতে পারবো।#
জনপ্রিয়

যশোরে সরকারি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

যশোরে ছাত্রীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশের সময় : ১০:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩