মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ

সরকারের পদত্যাগের একদফার পাশাপাশি দলীয় চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ সোমবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের কৃষক সমাবেশ করবে বিএনপি।

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে দলটি। তারই অংশ হিসেবে গত শনিবার শ্রমিক কনভেনশন করা হয়েছে। এর পর আজ কৃষক সমাবেশ।

আগামী ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পর সবগুলো ছাত্র সংগঠন উদ্যোগে সমাবেশে করার পরিকল্পনা রয়েছে দলটির। তারই অংশ হিসেবে ১৫টি ছাত্র সংগঠনের একটি জোটও করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুর ২টা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজন এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ

প্রকাশের সময় : ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩