বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে –ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিন্ন উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য বিএনপি জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় ভিন্ন উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য জনগণের ভোটাধিকার হরণ করে জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করে। বাংলার মাটিতে জনগণ তা আর কোনো দিন হতে দেবে না।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে। যার কারণে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, বিএনপির মুখে প্রবল আন্দোলনের কথা মানায় না। সবকিছু ব্যর্থ হওয়ার পরও তারা ক্ষমতা দখলে উন্মুক্ত ও মরিয়া। যার কারণে বিএনপি নেতৃবৃন্দ রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি না করে ক্রমাগতভাবে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে আসছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মিথ্যাচার-অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ছাড়া বিএনপির পুরো টিমই রাজনীতির মাঠে যথেচ্ছভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে লাগাতারভাবে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি বিশ্বাস না রেখে উস্কানির মাধ্যমে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি বরাবরই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদারতার কারণে।
এ সময় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তার ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে বিএনপি প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে –ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩