বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির–মির্জা ফখরুল

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করব। এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। তারপর থেকে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থামব না। অনেক বাধা আসবে এসব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।

এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির হাজার হাজার নেতা-কর্মী। সমাবেশস্থলের চারপাশ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুনে ঢেকে যায়। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা। এ সময় খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগ করতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতা-কর্মীদের।

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির–মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১১:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩