বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে যেখানে অনুমতি দেওয়া হবে, সেখানেই সমাবেশ করতে হবে-ডিএমপি

বিএনপিকে যেখানে অনুমতি দেওয়া হবে, সেখানেই সমাবেশ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। আজ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশের বিষয়ে খ. মহিদ উদ্দিন বলেন, ‘যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশাকরি, সেই দায়িত্বশীলতার জায়গায় তারা থাকবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবেন, না দিলেও নয়াপল্টনে করবেন। এ অবস্থায় পুলিশের অবস্থান কী হবে- এমন প্রশ্নের জবাবে ডিএমপির এ কর্মকর্তা বলেন, ‘আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারও বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে, সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।’

খ. মহিদ উদ্দিন বলেন, ‘সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে রাজনৈতিক দলের সমাবেশ কোনো একটা মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছিও।’

২৮ অক্টোবর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাপলা চত্বরের মতো জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ করার সুযোগ নেই। এই দলটির বিষয়ে হাইকোর্ট ও নির্বাচন কমিশনের অবজারভেশন আছে।’

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

বিএনপিকে যেখানে অনুমতি দেওয়া হবে, সেখানেই সমাবেশ করতে হবে-ডিএমপি

প্রকাশের সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩