বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কি কোথাও দাওয়াত খেতেও যেতে পারবে না?-গয়েশ্বর চন্দ্র

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০২:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১৬০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা কি কোথাও দাওয়াত খেতেও যেতে পারবো না? ব্যবসায়ী দাওয়াত দিয়েছেন, সেখানে নৈশভোজে অংশ নিয়েছি।’

বুধবার (২৫ অক্টোবর) রাতে বিএনপিপন্থি ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের গুলশানের বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও বিএনপির একাধিক নেতা অংশ নেন।

নৈশভোজে রাজনৈতিক কোনো আলাপ-আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সেখানে রাজনৈতিক কোনো আলাপ-আলোচনা হয়নি। এটা সাধারণ একটা অনুষ্ঠান ছিল।’

প্রসঙ্গত, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সম্মানে আয়োজিত নৈশভোজে আমন্ত্রিত অতিথিদের তালিকা ছিলেন আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাসের রহমান, বিএনপি সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ। এর বাইরেও আওয়ামী লীগ ও বিএনপির একাধিক রাজনীতিবিদ নৈশভোজে অংশ নেন।

নৈশভোজে মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফ এম আশরাফ, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর শ্রেয়ান সি. ফিজারল্ডসহ আরও অনেকে।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

বিএনপি কি কোথাও দাওয়াত খেতেও যেতে পারবে না?-গয়েশ্বর চন্দ্র

প্রকাশের সময় : ০২:৩১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩