মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার কাছে হারল পাকিস্তান, শ্বাসরুদ্ধকর ম্যাচে

১৯৯৯ আসরের পর আর কোনো বিশ্বকাপে পাকিস্তানকে হারাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দুই যুগ পর আইসিসির ইভেন্টে তারা হারের বৃত্ত ভেঙেছে। বলতে গেলে এক প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করামের কাছেই হেরে গেল বাবর আজমের দল। যদিও তাকে বিদায় করে পাকিস্তান শেষদিকে নাটকীয়তা তৈরি করেছিল। কিন্তু আগেই ৯১ রান করে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করে দিয়ে যান মার্করাম। শেষ পর্যন্ত তারা পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্য ১ উইকেটে জিতেছে।

চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের শেষ কয়েক ওভার ছিল চরম শ্বাসরুদ্ধকর। একে চলতি বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ম্যাচ বললেও ভুল হবে না! শেষদিকে ১৮ বলে মাত্র ৫ রান দরকার ছিল প্রোটিয়াদের, তবে তাদের হাতে ছিল মাত্র এক উইকেট। অন্যদিকে আগেই তিন পেসারের কোটা পূরণ করে ফেলা বাবরকে জয় নিশ্চিত করতে স্পিনারের ওপরই নির্ভর করতে হতো। যার প্রতিদান দিতে পারেননি মোহাম্মদ নেওয়াজ। তার করা দুটি বলেরই লাইন ছিল লেগ-স্টাম্প থেকে বের হতে চাওয়া! যাতে কেশব মহারাজ আলতো ব্যাটের ছোঁয়া দিতেই জয়ের বন্দরে দক্ষিণ আফ্রিকা।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

দক্ষিণ আফ্রিকার কাছে হারল পাকিস্তান, শ্বাসরুদ্ধকর ম্যাচে

প্রকাশের সময় : ১১:০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩