শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে যাচ্ছেন আফরোজা আব্বাস

একটি মামলার শুনানিতে হাজিরা দিতে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে যাচ্ছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

সোমবার বিকালে শাহজাহানপুরের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আফরোজা আব্বাস গুরুতর অসুস্থ। পায়ের চোট পেয়ে ব্যান্ডেজ লাগানো। হুইল চেয়ার চলাফেরা করেন। এমন অবস্থায় তিনি আজ আদালতে হাজিরা দিতে রওনা হয়েছেন।

এর আগে রোববার দুপুরে শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের ডেকে কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, তার স্বামী মির্জা আব্বাসের খোঁজে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে বার বার বাসায় যাওয়া হচ্ছে। তিনি ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছেন।

মহিলা দল নেত্রী বলেন, শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে একবার আসছিল, এখন আবার আসল। আমি ভয় পাচ্ছি।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

আদালতে যাচ্ছেন আফরোজা আব্বাস

প্রকাশের সময় : ০৫:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩