মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধের প্রথম দিনে ঢাকায় বিক্ষোভ নুরের গণঅধিকার পরিষদ

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১৫২

তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ (একাংশ)। মঙ্গলবার সকাল ১০টায় বাংলামোটর মোড় থেকে এ মিছিল শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।

নুরুল হক নুর বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা চালানোর জন্য সরকার বাসে, গাড়িতে অগ্নিসংযোগ করছে, বোমাবাজি করছে। জনগণকে সর্তক থেকে এ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে এ অবরোধ পালন করছে। আমরা মনে করি, অনতিবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক সবার মুক্তি চাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হানিফ খান সজিব, শাকিল উজ জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সহসভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম হাসান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ নেতাকর্মীরা।

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

অবরোধের প্রথম দিনে ঢাকায় বিক্ষোভ নুরের গণঅধিকার পরিষদ

প্রকাশের সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩