শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা-মোংলা রেললাইনসহ ৩ প্রকল্পের উদ্বোধন করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদী

খুলনা-মোংলা রেললাইনসহ ৩ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১ নভেম্বর) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প তিনটি উদ্বোধন করেন।

প্রকল্প তিনটি হলো, খুলনা-মোংলা বন্দর রেললাইন, আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২।

আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটি ভারত সরকারের অনুদান সহায়তার অধীনে বাংলাদেশকে প্রদত্ত ভারতীয় ৩৯২ দশমিক ৫২ কোটি রুপি ব্যয়ে সম্পন্ন হয়েছে।

খুলনা-মোংলা বন্দর রেললাইন প্রকল্পটি ভারত সরকারের কনসেশনাল লাইন অব ক্রেডিটের অধীনে বাস্তবায়িত হয়েছে, যার মোট প্রকল্প ব্যয় ৩৮৮ দশমিক ৯২ মিলিয়ন ডলার।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

খুলনা-মোংলা রেললাইনসহ ৩ প্রকল্পের উদ্বোধন করলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদী

প্রকাশের সময় : ০২:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩