বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবরোধের আগেই রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির ডাকা অবরোধ শুরু হচ্ছে রবিবার (৫ নভেম্বর) থেকে তার আগের শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার দিকে রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার এ তথ্য জানিয়েছেন।শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

রোজিনা আকতার জানান, নিউমার্কেটের ৪ নম্বর গেট এলাকায় বাসের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

এ ছাড়া এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে দুটি ইউনিট কাজ করছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দেয়ার খবর পেয়েছি। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগা বাসগুলোর নাম, হতাহতের সংখ্যা জানা যায়নি।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

অবরোধের আগেই রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশের সময় : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩