শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযান, ২’শ পিস ইয়াবা সহ আটক-১

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফাহিম হাসান উজ্জল(২৭) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ নভেম্বর শনিবার  দুপুর সোয়া তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট সংলগ্ন মোঃ আখতার হোসেনের বাড়ির রাস্তার পশ্চিম  পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ফাহিম হাসান উজ্জল নেত্রকোনা জেলার দলপা ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ  মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ মোঃ  ফাহিম  হাসান উজ্জ্বলকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃত উজ্জল এর বিরুদ্ধে ইতিপূর্বে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।  উক্ত মাদক উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযান, ২’শ পিস ইয়াবা সহ আটক-১

প্রকাশের সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩