বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসির ক্লিয়ারেন্স ছাড়া বোতলে খোলা পেট্রল বিক্রি বন্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, অগ্নিসন্ত্রাস রোধে সংশ্লিষ্ট থানার ওসির ক্লিয়ারেন্স ছাড়া বোতলে খোলা পেট্রল বিক্রি করা যাবে না।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপির সদর দফতরে পেট্রল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকে কমিশনার এ তথ্য জানান।

দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার এই কর্মসূচিতে ৩০ ঘণ্টায় ১৩টি বাস, দুইটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি, একটি লেগুনাসহ মোট ১৮টি যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল হাতে নিয়েছে ডিএমপি। প্রতিটি পেট্রল পাম্পে সিসিটিভি ক্যামেরা এমনভাবে স্থাপন করতে হবে যাতে এক বিন্দু জায়গাও বাদ না পড়ে। যাতে কোনো দুষ্কৃতকারী খোলা বোতলে তেল কিনে নিয়ে নাশকতা করতে না পারে।

জনপ্রিয়

বেনাপোল পৌরবাসী যুবদল নেতা মোস্তাফিজ্জোহা সেলিমকে মেয়র প্রার্থী দেখতে চান

ওসির ক্লিয়ারেন্স ছাড়া বোতলে খোলা পেট্রল বিক্রি বন্ধ

প্রকাশের সময় : ০৭:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩